রেড ক্রিসেন্ট
হালুয়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রিন্স, আর্থিক সহায়তা
ময়মনসিংহের হালুয়াঘাটে সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।
ইরানে ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।